বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ১৯ আগষ্ট এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করে। উক্ত র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি।
আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: গোলাম কিবরিয়া, সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: সৌরভ হাওলাদার, সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার,দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী, সদস্য সচিব আল আমিন সরদার রতন,খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: বেলাল হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ খুলনা মহানগর আওতাধীন ৫ টি থানা ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে র্যালী ও সমাবেশে যোগদান করেন।
সংবাদের শিরোনাম :
মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ১০:০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ১২ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















