ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার পরিচালিত এই অভিযানে তিন জনকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মন্টু, পিতা জসীম উদ্দীন; আশিক, পিতা মৃত কদু এবং হাবিব ইসলাম, পিতা তোতাব আলী।

আটক তিন জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

আপডেটের সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬