বাগেরহাটের মোল্লাহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেস ক্লাব মোল্লাহাটের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মোল্লাহাট থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাব মোল্লাহাটের সভাপতি সিকদার মোহাম্মদ জিনুর রাইনের নেতৃত্বে সাধারণ সম্পাদক এসএম মোফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মোল্লাহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মোল্লাহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
কাফি হাসান বশার, মোল্লাহাট (বাগেরহাট) : 

















