ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

যশোরে বিদ্যুতের খুটিতে উঠে ইন্টারনেট কর্মচারীর মৃত্যু

  • যশোর প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৫:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

সেফটি সরঞ্জাম ছাড়াই বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে নিচে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর শহরতলীর মুড়লী মোড়ের ই-লাইফ কমিউনিকেশন নামের ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সহকর্মী রবিউল ইসলাম জানান, ইমন বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন। এ সময় মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমনের শরীরে কোনো সেফটি সরঞ্জাম ছিল না। বিদ্যুতের খুঁটিতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেফটি সরঞ্জাম ছাড়া কেন তাকে কাজে পাঠানো হলো, সেটিও খতিয়ে দেখা দরকার।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় ইমরান হোসেন ইমনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে কর্মচারী ইমনের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো সেফটি সরঞ্জাম ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

যশোরে বিদ্যুতের খুটিতে উঠে ইন্টারনেট কর্মচারীর মৃত্যু

আপডেটের সময় : ০৫:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬