ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
এদিন সকাল থেকেই নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল পৌনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল এক ‘জশনে জুলুশ’ বা ধর্মীয় মিছিল। মিছিলটি চলার সময় রাজপথে ধ্বনিত হতে থাকে কুরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে চড়ে এই মিছিলে অংশ নেন।
পরবর্তীতে বেলা ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মিছিলটি হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগার দিকে চলে যায়।
বিশেষ এই দিবসটি উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে আয়োজন করা হয়েছে সূরা পাঠ ও হামদ-নাতসহ নানা প্রতিযোগিতা।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

আপডেটের সময় : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬