ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

শার্শায় সৌদি পাঠিয়ে প্রতারণার টাকা চাওয়ায় প্রবাসীর পরিবারকে মারপিট

  • যশোর প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৯:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট) সকালে যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)। অভিযোগে জানা গেছে, শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে চলতি বছরের ১০ জানুয়ারি একই গ্রামের শাহাজালালের সঙ্গে চার লাখ ৭৫ হাজার টাকার চুক্তি হয়। পুরো টাকা পরিশোধের পর ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের টুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, সৌদি আরবে যাওয়ার পর রিপনকে কোনো চাকরি দেওয়া হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সময় কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় এক লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন তার বাবা। এদিকে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পাওনা চার লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্ত শাহাজালাল, আল আমিন, শাহাজালালের স্ত্রী হাসিনা খাতুন ও তাদের সঙ্গে থাকা কুমিল্লার দাউদকান্দি এলাকার হেফাজউদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান মোল্যা, তার ছেলে রিপন ও সঙ্গে থাকা আলাউদ্দিনকে গালিগালাজ ও মারধর করে মারাত্মক ভাবে আহত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রিপনকে সেখানে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি শাহাজান মোল্যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহাজালালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিশ্রুতি হিসেবে আমি তাকে সৌদি নিয়ে গেছি। কাজ না পেলে আমার করার কি আছে। তার ছেলে অপেক্ষা না করে বাড়ি ফিরে এসেছে। আমার পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। তাদের কোন মারধর করা হয়নি। কথা কাটাকাটি হয়েছে। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

শার্শায় সৌদি পাঠিয়ে প্রতারণার টাকা চাওয়ায় প্রবাসীর পরিবারকে মারপিট

আপডেটের সময় : ০৯:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬