ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

 শ্রীপুরে নদী থেকে ফুটবল আনতে গিয়ে  দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে রাব্বি ও মুত্তাসীন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা-বেলদিয়া এলাকায় ওই নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বী (১২) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুত্তাসীন (১৩)।তাদের মধ্যে,রাব্বি বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ও মুত্তাসীন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে নিহতের চাচা আবুল কালাম বলেন,’বুধবার বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর অনুষ্ঠান শেষে রাব্বী ও মুত্তাসীন কয়েকজন বন্ধুর সঙ্গে ওই স্কুল মাঠে ফুটবল খেলে। খেলার একপর্যায়ে ফুটবল সুতিয়া নদীতে পড়ে যায়। এসময় নদী থেকে বল আনতে মুত্তাসীন পানিতে নামে। একপর্যায়ে সে তলিয়ে যেতে থাকলে রাব্বি এগিয়ে যায়। এসময় সেও পানিতে তলিয়ে যায়। ওই মুহূর্তে তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম বলেন,’ দুপুর ১.৩০ মিনিটের দিকে মৃত অবস্থায় ওই ২ শিশুকে হাসপাতালে আনা হয়। আমরা পুলিশকে অবগত করেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন,’ খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নদীতে নেমে ওই ২ শিশু ডুবে মারা যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

 শ্রীপুরে নদী থেকে ফুটবল আনতে গিয়ে  দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬