ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
কেইউজের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ :

সংবাদকর্মীদের সকল ন্যায্য দাবি আদায় ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ খুলনা সাংবাদিক ইউনিয়ন গড়ে তোলার আহবান

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২ সময়-দৃশ্য

খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা শুক্রবার (১৮সেপ্টেম্বর)সকাল দশটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস। সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেনের সঞ্চালনায় নির্বাহী কমিটির সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মিজানুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, প্রচার ও সংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, র্নিবাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।
সভার শুরুতে বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চক্রর্বতীর অকাল মৃত্যুতে এবং খুলনাসহ সারাদেশে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এটিএন বাংলার ভিডিওচিত্র সাংবাদিক মো: আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো: সোহেল রানাসহ অসুস্থ সকল সাংবাদিকদের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়। এছাড়া সাংবাদিকদের উপর হামলা, হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
একই সাথে খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর পাওনা র্দীঘদিনেও পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, বরিশালের পুলক চক্রতর্বীসহ খুলনা ও দেশের বিভিন্ন এলাকার যেসব সাংবাদিকের পাওনা বকেয়া রয়েছে তাদের পাওনা পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট পত্রিকা ও টেলিভিশন র্কতৃপক্ষের প্রতি আহবান জানান।
পরে সভার আলোচ্যসূচী অনুসারে খুলনা সাংবাদিক ইউনিয়নের বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া নতুন সদস্য পদ প্রদান সংক্রান্ত ও সাংগঠনিক বিষযয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বিগত সম্রাট-মহেন কমিটির সুপারিশকৃত ও অনুমোদিত সদস্যপদ প্রদানের জন্য গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের আর্থিক ও তহবিল গঠন বিষয়ে ও আগামী দিনে সাংবাদিকদের অধিকার এবং সদস্যদের কল্যাণে কর্মসূচী নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সকল প্রকার প্রভাবমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় খুলনা সাংবাদিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন কেইউজে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। কেইউজে নেতৃবৃন্দ দেশের বঞ্চিত ও নীপিড়িত এবং অবহেলিত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ঘোষনা করে সংবাদকর্মীদের সকল ন্যায্য দাবি আদায়ে নানা কর্মসূচি হাতে নেওয়ার হতে বলেও সিদ্ধান্ত নেন। একই সাথে আগামী দিনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধ খুলনা সাংবাদিক ইউনিয়ন গড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

কেইউজের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ :

সংবাদকর্মীদের সকল ন্যায্য দাবি আদায় ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ খুলনা সাংবাদিক ইউনিয়ন গড়ে তোলার আহবান

আপডেটের সময় : ০৫:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬