ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০

সাতক্ষীরা-খুলনা মহাসড়ক ও তালার খুলনা-পাইকগাছা সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস শাকদাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে হেঁটে যাওয়া স্থানীয় গুড় ব্যবসায়ী আনন্দ কুমার দাসকে (৫৫) পেছন থেকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আনন্দ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

এদিকে, সকাল ১০টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় পারুল দাসী (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত পারুল দাসী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, কে বা কারা ওই গৃহবধূর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং কার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুটি দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১০

আপডেটের সময় : ১২:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬