ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালতেতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের আকবর আলী খানের ছেলে ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পরমন্দকাটি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে ছাত্রলীগ নেতা ফরহাদ নাঈম। থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। পরে (২০ আগস্ট) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আপডেটের সময় : ০৯:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬