সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ দস্যুদের এই আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৬-এর গণমাধ্যম শাখা সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘দুলাভাই’ ও ‘আফজাল’ বাহিনীর যৌথ ১৫ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন এবং ‘আফতাব’ বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। তবে সুন্দরবন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দস্যুমুক্তকরণ অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, এই বাহিনীগুলো সুন্দরবনে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায়, জেলে নৌকা ও ট্রলারে হামলা করে লুটপাট ও হরিন শিকারসহ বন্যপ্রানী শিকারের সাথে জড়িত ছিল। গত কয়েখ মাসে আইন-শৃঙ্খরা বাহিনীল অভিযানের ফলে তারা আত্নসর্ম্পণে বাধ্য হয়।
মধুমতি ডেস্ক : 


















