ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন

ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সচিবের দায়িত্ব ছাড়ছেন। আগস্ট মাসের শেষেই তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রাম্প পোস্টে জানান, তার অন্যতম বিশ্বস্ত সহযোগী ক্যারোলিন লেভিট ছোট দুই সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি বাইরে থেকে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।২৮ বছর বয়সী লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় সন্তানসম্ভবা হওয়া প্রথম নারীও তিনি।
১ মে কন্যাসন্তানের জন্মের পর তিনি কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত মাসে আবার হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিংয়ে ফিরে আসেন। তবে দুই ছোট সন্তানকে বড় করার পাশাপাশি প্রেস সচিবের অত্যন্ত ব্যস্ত দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছিল বলে জানিয়েছেন লেভিট।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কন্যাসন্তানের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে এসে তিনি বুঝতে পারেন, দুই সন্তান যে সময় ও মনোযোগ প্রাপ্য, তা দেওয়ার পাশাপাশি প্রেস সচিবের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই অনেকটা আবেগঘন সিদ্ধান্ত নিয়েই তিনি পদ ছাড়ছেন।
২০২৪ সালের জুলাইয়ে প্রথম সন্তান জন্মের মাত্র চার দিন পরই তিনি কাজে ফিরে গিয়েছিলেন। সে সময় নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করছিলেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে লেভিট তার অন্যতম বিশ্বস্ত ও আলোচিত মুখপাত্র হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দেওয়া এবং ট্রাম্প প্রশাসনের নীতির পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।
লেভিটের জায়গায় কে নতুন প্রেস সচিব হিসেবে দায়িত্ব নেবেন, তা এখনো জানানো হয়নি।সূত্র: সিএনএন
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন

আপডেটের সময় : ১২:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬