ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর শুরু

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষণগণনা শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।খসড়া নীতিমালা অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

যারা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন, তাদের ফল পরিবর্তিত হলে তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদনের সুযোগ পাবেন। ১৬ সেপ্টেম্বর প্রথম দফার ফল প্রকাশ করা হবে এবং ১৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বরাবরের মতো এবারও কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, গত বছরের নীতিমালা প্রায় একই থাকছে, তবে বিএনসিসি ফি ৬ টাকার পরিবর্তে ১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ভর্তির পুরো প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশনের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর শুরু

আপডেটের সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬