ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রেখেছিলেন। এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। অনুমোদনবিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৮:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬