ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ বাগেরহাটে বিনামূল্যে চক্ষু ও ইএনটি ক্যাম্প, সেবা পেলেন ৬ শতাধিক রোগী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক এক্সপো, নজর আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগে অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, বিপিসির ছাড়পত্রও নেয়নি সুপার পেট্রোকেমিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জুবাইদার ক্রেতার অপেক্ষায় হাজারো ফ্ল্যাট, সংকটে আবাসন ব্যবসা শ্যামনগরে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে উপকূল দিবস পালন

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, সড়কে যানজট

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের নবীনবরণ উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সড়কে যানবাহন আটকে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ইটপাটকেলের আঘাতে কয়েকজন পথচারী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুই পক্ষ একই সময়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে সড়কে অবস্থান নেওয়া লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, সড়কে যানজট

আপডেটের সময় : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬