ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, সড়কে যানজট

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের নবীনবরণ উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সড়কে যানবাহন আটকে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার পর গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ইটপাটকেলের আঘাতে কয়েকজন পথচারী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুই পক্ষ একই সময়ে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে সড়কে অবস্থান নেওয়া লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, সড়কে যানজট

আপডেটের সময় : ০৮:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬