ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাইকগাছায় ইউএনও’র তত্বাবধানে জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু রাজনৈতিক কর্মসূচির আড়ালে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ঐক্যের আহ্বান আগারগাঁওয়ে ১৮৬, ঢাকার অভিজাত এলাকাগুলোতেও অস্বাস্থ্যকর বাতাস খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ শেরপুরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আল্লাহর ৯৯টি নামের পরিচয় ও সেগুলোর বিশেষ মর্যাদা নারীদের কর্মসংস্থানে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ, পেলেন ১০০ জন

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত সালমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশের প্রতি তাঁদের অবদান তুলে ধরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহা. আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশ নেন। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাইকগাছায় ইউএনও’র তত্বাবধানে জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬