ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাইকগাছায় ইউএনও’র তত্বাবধানে জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু রাজনৈতিক কর্মসূচির আড়ালে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ঐক্যের আহ্বান আগারগাঁওয়ে ১৮৬, ঢাকার অভিজাত এলাকাগুলোতেও অস্বাস্থ্যকর বাতাস খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ শেরপুরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আল্লাহর ৯৯টি নামের পরিচয় ও সেগুলোর বিশেষ মর্যাদা নারীদের কর্মসংস্থানে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ, পেলেন ১০০ জন

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

পরে পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় মিলিত হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

এতে, খাগড়াছড়ি জেলা প্রমাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাইকগাছায় ইউএনও’র তত্বাবধানে জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময় : ০৬:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬