খুলনায় জজ কোর্ট ও সার্কিট হাউজে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে জেলা জজকোর্ট ভবনের নিচ তলার বারান্দায় প্রথম ককটেল টি বিস্ফোরিত হয়। এর আধা ঘন্টা পর সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। দুটি ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি নেই। পুলিশ ঘটনার পর স্থান দুটি পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী আদালতের নৈশ প্রহরী এস এম মুরাদ আহমেদ বলেন, হেলমেট পড়া দুই যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর দুর্বৃত্তদের ধরার জন্য অভিযান শুরু করা হয়েছে।
সংবাদের শিরোনাম :
খুলনায় জজ কোর্ট ও সার্কিট হাউজে ককটেল বিস্ফোরণ
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৪:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- ১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট


















