ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি! সড়ক যান চলাচল বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার খুলনায় নৈরাজ্য ও লকডাউন প্রতিরোধে  যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার খুবিতে কাযর্ক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন খুলনায় জজ কোর্ট ও সার্কিট হাউজে ককটেল বিস্ফোরণ খুলনায় আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে আটক করে পুলিশে দিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সুশীল সমাজের বিকল্প নেই আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের

খুবিতে কাযর্ক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। তাদের মনে রাখতে হবে- পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেখানে দেশ পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তা ভূলুণ্ঠিত করতে এই ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের মনে রাখতে হবে- সবার আগে বাংলাদেশ, যারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লুটপাট করেছে। দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। যারা ২০২৪ সালে গণহত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরীফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, উপ-পরিচালক জাবেদ এলাহি ও কর্মচারী আলম শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জ্বালাও-পোড়াও করে দেশের সম্পদ নষ্ট করছে। কোনো ধরনের চক্রান্ত সহ্য করা হবে না। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না।

এ মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি! সড়ক যান চলাচল বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

খুবিতে কাযর্ক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেটের সময় : ০৪:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬