বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের পূর্ব ইলিশা পাকারমাথা এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশাবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিভিন্ন আনন্দঘন স্লোগান দেন।
মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিজেপি সভাপতি আলম বেপারী এবং সাধারণ সম্পাদক নোমান হাওলাদার শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে তারা আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই নেতৃত্বে ভোলাসহ দেশের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
ভোলা প্রতিনিধি : 


















