ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ৬দফা দাবীতে ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ-মানববন্ধন

খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।আজ মঙ্গলবার সকাল ৯ টায় খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার চেকপোস্ট এলাকায় ২ ঘণ্টাব্যাপী ট্রাংকলরী দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে এ বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই হুশিয়ারী দেয়। ট্যাংকলরী শ্রমিকরা ফুলতলা থানার সামনে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় তারা বিক্ষোভ, প্রতিবাদ ও লরীবন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সীর সভাপতিত্বে  বক্তব্য রাখেন ​জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি শেখ মুরাদ হোসেন, ​খুলনা বিভাগীয় ট্রাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য মীর মোকসেদ আলী, ​শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম প্রমুখ।

​এ সময় শ্রমিক নেতারা ব‌লেন, জ্বালানি তেল লোডের আগে টার্মিনালেই কাগজ পরীক্ষা করার কথা। রাস্তায় গাড়ি থামানো বিপজ্জনক, কারণ প্রতিটি ট্রাংকলরীতে প্রায় ৯ হাজার লিটার দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন ও ডিজেল) থাকে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তারা অভিযোগ করেন, কাগজপত্র যাচাইয়ের অজুহাতে পুলিশ ও প্রশাসন রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও হয়রানি করছে। এই হয়রানি থেকে মালিক-শ্রমিকরা মুক্তি চায়।  এজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। ##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ৬দফা দাবীতে ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ-মানববন্ধন

আপডেটের সময় : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬