সংবাদের শিরোনাম :
রামপালের কয়লা দরপত্রে একাধিক অভিযোগ, তদন্তের দাবি
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অচেতন করে অপহরণের , ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি, অপহরনের ১৩ঘন্টা পর উদ্ধার
বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি , এশিয়ান টেলিভিশন ও ভোরের আকাশ জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে নিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি অপহরনের ১৩ ঘন্টা পর মোল্লাহাট থেকে উদ্ধার। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাতের বাবা মোঃ কামরুজ্জামান । অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে তাকে নম্বরটি তুলে দিতে বলেন। বিষয়টি বুঝতে না পেরে সিফাত নম্বরটি তুলতে গেলে তাকে কৌশলে ইজিবাইকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ইজিবাইকে তোলার পর সিফাতকে মারধর করা হয়। একপর্যায়ে তার ঘাড়ে ইনজেকশন দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে সিফাতের বাবা মো. কামরুজ্জামান বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে বের হয়ে মোল্লাহাটের মাদ্রাসা ঘাট এলাকায় একটি বাস কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন কামরুজ্জামান। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন কামরুজ্জামান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধণী অনুষ্ঠানের সম্প্রচার ও সচেতনতামূলক র্যালী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ০৯টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে
ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন
টেকসই উন্নয়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মনিরুল হাসান বাপ্পী
বিএনপি সরকার সবসময় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে আন্তরিক। দেশের সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব
রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত
রামপালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ও জনবল সংকটের মধ্যেই উপজেলা স্বাস্থ্য
শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম
শতবর্ষ পার করা সখিনা বেগম দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ একটি ঘরে চরম ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিলেন। শেষ বয়সে এসেও
খুলনায় তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন
খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান
ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা অনুষ্ঠিত
ডেঙ্গুরোগ বিস্তাররোধে করণীয় নির্ধারণে অংশীজনদের বিশেষ সভা আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত
সুন্দরবনে কোস্ট গার্ডের সাফল্য: ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানের মুখে আত্মসমর্পণ করেছেন কুখ্যাত বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সদস্য।

















