ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ, সরকারের ব্যর্থতার অভিযোগ পুঠিয়ায় বিড়ালদহ কলেজে পরিদর্শণে শ্রেণি কক্ষে ছাত্রী মাত্র একজন, শিক্ষামন্ত্রীর চরম অসন্তোষ বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার বরিশালে ইউপি চেয়ারম্যান এইচএম জাহিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর ই-কমার্সে নজরদারি বাড়াল এনবিআর, তালিকায় ২৭ হাজার প্রতিষ্ঠান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় শিশুদের জন্য মানবিক আয়োজন

আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ-উল্লাস, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা, নৈতিক শিক্ষা ও সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বানে মুখরিত ছিল অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সামাদ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সামাদ মুকুল এবং বাঘা উপজেলা যুবদলের নেতা মোঃ আসলাম হোসেন মালিথা।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, আদর্শবান, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের গুরুত্ব দিতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা বজায় রাখতে হবে। বড়দের সালাম দেওয়া, নৈতিক শিক্ষা অর্জন ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গ্রহণ করতে যাওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা

আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপডেটের সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬