রামপাল বিদ্যুৎকেন্দ্রের অপারেশন ইঞ্জিনিয়ার শুভংকর মণ্ডল সড়ক দূর্ঘটনায় নিহত সার্বজনীন সুরক্ষা বীমা পলিসির (এসএসবি) দাবি নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা সাধারণ বীমা কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার পিতার দূর্গাপদ মন্ডলের হাতে এ বীমা দাবির নিষ্পত্তির চেক হস্তান্তর করেন সাধারণ বীমা করপোরেশনের ডিজিএম নাজিম উদ্দিন। এ সময় খুলনা সাধারণ বীমা কর্পোরেশনের বীমা দাবী বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কর, ডেপুটি ম্যানেজার এস.এম শাহরিয়ার হাসান, ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, বাগেরহাট শাখা অফিসের ইনচার্জ বিপ্লব কান্তি মণ্ডল, অফিসার অভিজিৎ রায় চৌধুরী, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত শুভংকর মন্ডল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দূর্গাপদ মণ্ডলের ছেলে। গত ১৫ সেপ্টেম্বর গ্রামের বাড়ী থেকে সাতক্ষীরার শ্যামনগরে যাওয়ার পথে বংশীপুর পেট্রোল পাম্পের সামনে বিআরটিসি বাসের সাথে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন। নিহত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে সাধারণ বীমা করপোরেশনের এসএসবি পলিসির আওতায় বীমার দাবীর আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে সকল নিয়মকানুন অনুসরণ করে বৃহস্পতিবার শুভাংকরের বাবা দূর্গাপদ মণ্ডলের কাছে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। বীমা দাবী বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কর জানান, সাধারণ বীমা করপোরেশনের উদ্যোগে দেশের প্রান্তিক মানুষের জন্য সরকার ২০২০সালে সার্বজনীন সুরক্ষা বীমা পলিসি চালু করে। এ পলিসির আওতায় একজন চাকুরীজীবী, শ্রমিক,কৃষক, ছাত্র, খেটে খাওয়া মানুষ বছরে মাত্র ১১৫টাকা জমা দিয়ে এ পলিসি গ্রহন করতে পারে। সরকারের এ পলিসি একটি অলাভজনক পলিসি হলেও জনগনের কল্যানে এ প্রকল্প চালু রাখা হয়েছে। গত ৫বছওে এ পলিসির আওতায় বেশ কয়েকজন মানুষের পরিবারকে আর্থিক সহায়তা করা সম্ভব হয়েছে। যেকোন মানুষ এই বীমা পলিসি গ্রহন করতে পারেন যেন দূর্ঘটনায় পতিত অহসায় পরিবারকে সহায়তা করা যায়। ##
মধুমতি প্রতিবেদক : 

















