ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভাগীয় প্রস্তুতি সভা খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত পুঠিয়ায় দুই দশকের বেশি সময় ধরে বেহাল পড়ে থাকা সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন কেসিসিতে “ক্ষুদ্র পরিসরের পিপিপি-এর বাজার সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়ন” বিষয়ক সমীক্ষার সূচনা সভা  সাংবাদিক বাবুল আকতারের মাতার ৯ম মৃত্যু বার্ষিকী বৃহসপতিবার জ্বালানি সংকটের সঙ্গে উচ্চ সুদের বোঝা, শিল্পে বিনিয়োগে ভাটা কালিগঞ্জের রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন খুলনায় দুর্বৃত্তর গুলিতে কাযর্ক্রম নিষিদ্ধ ওয়ামী লীগ নেতা নিহত : একই দিনে আরও চারস্থানে গুলি

 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের

ফসলি জমি নষ্ট করে এবং বাঁধ ছিদ্র করে লবণপানি ঢোকানো বন্ধে কঠোর নীতিমালা প্রয়োগ ও পরিবেশবান্ধব চাষাবাদে প্রণোদনা দিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষ ও নারীদের জন্য লবণসহিষ্ণু কৃষি, কাঁকড়া মোটাতাজাকরণ বা হস্তশিল্পের মতো পরিবেশবান্ধব বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দ ও ব্যয়ে স্থানীয় নাগরিক সমাজ, নারী প্রতিনিধি এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে অর্থের অপচয় বা দুর্নীতি না হয় সেদিকে নজর রাখতে হবে। লবণাক্ত পানি ব্যবহারের ফলে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা (যেমন: জরায়ু রোগ, চর্মরোগ ও উচ্চ রক্তচাপ) মোকাবিলায় কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক ও বিনামূল্যে ওষুধের বরাদ্দের ব্যবস্থা করতে হবে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্রগুলোতে নারী ও কিশোরীদের জন্য আলাদা শৌচাগার, নিরাপদ পানির ব্যবস্থা এবং মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন) নিশ্চিত করা প্রয়োজন। বাড়ির কাছাকাছি সুপেয় পানির উৎস নিশ্চিত করে নারীদের মাইলের পর মাইল হেঁটে পানি আনার শারীরিক ও মানসিক চাপ কমানোর প্রকল্প নেওয়া প্রয়োজনীয়তার দাবি করেছে জনউদ্যোগ,খুলনার নেতৃবৃন্দ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় খুলনা আর্ট স্কুলের মিলনায়তনে জনউদ্যোগ,খুলনার আয়োজনে উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণের জন্য জলবায়ু তহবিল থেকে অধিক বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জনউদ্যোগের সিনিয়র সদস্য ও সমাজসেবক সরদার আবু তাহের। সভায় সঞ্চালন করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিক ভয়েসের নির্বাহী পরিচালক ও পরিবেশকর্মী বাহারুল আলম, প্রভাষক সুরাইয়া পারভীন, নারীনেত্রী সানজিদা নাহার সুরভী, জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য , দীপ বৈদ্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কেবল মাটির বাঁধের পরিবর্তে জলবায়ু সহনশীল কংক্রিট ব্লক বা জিও-ব্যাগ সমৃদ্ধ টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং এর উচ্চতা ও প্রশস্ততা বৃদ্ধি করতে হবে। বাঁধ নির্মাণ ও মেরামতের কাজে ঠিকাদারদের পাশাপাশি স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদকে যুক্ত করা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য আলাদা জরুরি তহবিল গঠন করা।বাঁধের বাইরের অংশে ম্যানগ্রোভ বা উপকূলীয় সবুজ বেষ্টনী (এৎববহ ইবষঃ) তৈরি করা এবং পলি জমে ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের জন্য বরাদ্দ রাখতে হবে।
বক্তারা বলেন, উপকূলের প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃষ্টির পানি ধরে রাখার জন্য সরকারি খরচে বড় আকারের পানির ট্যাংক সরবরাহ করা প্রয়োজন।ক্স লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট: কমিউনিটি পর্যায়ে রিভার্স অসমোসিস (জঙ) বা পিএসএফ (চঝঋ) প্ল্যান্ট স্থাপন এবং সেগুলো সচল রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ বাজেট বরাদ্দ করা। মিঠা পানির পুকুর ও দিঘিগুলো লবণাক্ত পানির অনুপ্রবেশ থেকে রক্ষা করতে পাড় উঁচু করা এবং সেগুলো ইজারা দেওয়া বন্ধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের

 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের

আপডেটের সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬