ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভাগীয় প্রস্তুতি সভা খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত পুঠিয়ায় দুই দশকের বেশি সময় ধরে বেহাল পড়ে থাকা সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন কেসিসিতে “ক্ষুদ্র পরিসরের পিপিপি-এর বাজার সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়ন” বিষয়ক সমীক্ষার সূচনা সভা  সাংবাদিক বাবুল আকতারের মাতার ৯ম মৃত্যু বার্ষিকী বৃহসপতিবার জ্বালানি সংকটের সঙ্গে উচ্চ সুদের বোঝা, শিল্পে বিনিয়োগে ভাটা কালিগঞ্জের রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন খুলনায় দুর্বৃত্তর গুলিতে কাযর্ক্রম নিষিদ্ধ ওয়ামী লীগ নেতা নিহত : একই দিনে আরও চারস্থানে গুলি

পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন

রাজশাহীর পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে বাড়ির দরজা ভেঙে ঢুকেছিল এক দল দুষ্কৃতী। অভিযোগ, পরিবারের সদস্যদের অস্ত্র দেখিয়ে আটকে রেখে চলে ভাঙচুর ও লুটপাট। নগদ টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেওয়ার পর বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিবারের অভিযোগ, রাত প্রায় সোয়া ৩টার দিকে এক দল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভিতরে ঢোকে। এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।

রুনা বেগমের দাবি, দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে যাওয়ার আগেই বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আগুনে ঘরের আসবাবপত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

প্রতিবেশী নাসিমা বেগম জানান, রাত প্রায় ৩টার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

পরিবারের দাবি, আব্দুস সামাদ প্রায় দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। নাশকতাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। তবে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রাতের অন্ধকারে একটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের

পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন

আপডেটের সময় : ১১:৪২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬