ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তালপাতার বুকে অক্ষর, ঐতিহ্যের আলো ছড়াচ্ছে চিতলমারী নারী ও শিশুর কল্যাণে গুরুত্ব, জুবাইদার সঙ্গে ডাচেস সোফির আলোচনা  ৪,৮১৩ কোটি টাকার আমানত: বিপিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তদন্ত পাইকগাছায় ইউএনও’র তত্বাবধানে জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু রাজনৈতিক কর্মসূচির আড়ালে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ঐক্যের আহ্বান আগারগাঁওয়ে ১৮৬, ঢাকার অভিজাত এলাকাগুলোতেও অস্বাস্থ্যকর বাতাস খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ শেরপুরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ নভেম্বর শুরু দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ

নারী ও শিশুর কল্যাণে গুরুত্ব, জুবাইদার সঙ্গে ডাচেস সোফির আলোচনা

নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় পৌঁছানোর পরপরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি।

সাক্ষাতে নারী ও কন্যাশিশুর অধিকার ও কল্যাণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তালপাতার বুকে অক্ষর, ঐতিহ্যের আলো ছড়াচ্ছে চিতলমারী

নারী ও শিশুর কল্যাণে গুরুত্ব, জুবাইদার সঙ্গে ডাচেস সোফির আলোচনা

আপডেটের সময় : ০৩:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬