ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র‌্যালি ও আলোচনা সভা কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বড়দিয়া বাজার রক্ষায় কার্যক্রম শুরু পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে তারা কোথায় : বিএনপি নেতা সোমনাথ দে সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত-৩

পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে চাই আগাম প্রস্তুতি, চাই জনসচেতনতা। সেই বার্তা সামনে রেখেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হল র‍্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পুঠিয়া সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দুর্যোগবিষয়ক মহড়া। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়েনাল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান এবং জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মণ্ডল।

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

দিবসটির কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রস্তুতি জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি

আপডেটের সময় : ০৭:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬