ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

আফগানিস্তানে বিমান হামলায় নিহত-৯, আহত-১১

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার পাকিস্তানের বিমান হামলায় নয়জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানায় চালানো ওই হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি হামলাকে আগ্রাসন এবং স্বীকৃত নীতির লঙ্ঘনকারী অপরাধ হিসেবে নিন্দা জানান। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে এবং দুটি স্থানে থাকা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত দুই সপ্তাহে পাকিস্তান আফগানিস্তানে একাধিক বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, এসব হামলায় উগ্রবাদীদের আস্তানা ধ্বংস ও অনেক উগ্রবাদী নিহত হয়েছে। অন্যদিকে কাবুলের দাবি, এসব হামলায় সাধারণ নাগরিকরা প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, পাকিস্তান থেকে আসা একটি দলের সঙ্গে সংঘর্ষে তাদের বাহিনী ২৮ জন যোদ্ধাকে হত্যা ও ৩২ জনকে আহত করেছে। ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

আফগানিস্তানে বিমান হামলায় নিহত-৯, আহত-১১

আপডেটের সময় : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬