ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

নড়িয়ায় পদ্মার তীররক্ষা বাঁধে ফাটলে আতঙ্কিত স্থানীয়রা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ ঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোর রাতে বাঁধের ওই অংশে প্রথম ফাটল দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফাটলের খবর ছড়িয়ে পড়লে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় মাছ ঘাট এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ফাটল দেখা দেওয়া বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, “সুরেশ্বর মাছ ঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ফাটলের কারণ ও ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতির যাতে আরও অবনতি না হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাঁধের ফাটল ক্রমেই বড় হলে মাছ ঘাট এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ আশঙ্কায় অনেকে আগেভাগেই মালামাল সরিয়ে নিচ্ছেন। স্থানীয়দের দাবি, ফাটল দেখা দেওয়া অংশে দ্রুত জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

নড়িয়ায় পদ্মার তীররক্ষা বাঁধে ফাটলে আতঙ্কিত স্থানীয়রা

আপডেটের সময় : ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬