ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা এলেই তলিয়ে যায়, চরম দূর্ভোগে শিক্ষার্থীরা

বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিন পানি জমে থাকায় মাঠে খেলাধুলা করতে পারে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ঢোকার পথও হয়ে পড়ে কাদাপানি ও পিচ্ছিল। ফলে বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। রহমতপুর ইউনিয়নের পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার বাসিন্দারা জানান, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। এর সঙ্গে সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সহজে নামতে পারে না। প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠের বড় একটি অংশ পানিতে ডুবে আছে। কোথাও কোথাও পানির ওপর শ্যাওলা ও জলজ উদ্ভিদ জমেছে। বিদ্যালয়ে প্রবেশের রাস্তার একটি অংশও পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের কেউ কেউ বাধ্য হয়ে পানি মাড়িয়ে বিদ্যালয়ে ঢুকছে। অভিভাবক কাইয়ুম হোসেন খান বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। যেকোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। মাঠ ভরাটের পাশাপাশি পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষায় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়, এমনকি বিদ্যালয়ে প্রবেশেও চরম সমস্যা হয়। বিষয়টির সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন বলেন, আমি এই উপজেলায় নতুন যোগ দিয়েছি। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ও সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, নিচু বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি দেখেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা এলেই তলিয়ে যায়, চরম দূর্ভোগে শিক্ষার্থীরা

আপডেটের সময় : ০৮:১৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬