ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
শিরোমণি বিএনপি নেতা ও ব্যবসায়ী রাজু গাজীর উপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন, কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি একই ভেন্যুতে মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজার, সরগরম আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা খেলাপি ঋণ আদায়ে দুই রকম ব্যবস্থা, ব্যাংকের গ্রাহকদের অনিশ্চয়তা ব্যাংক বাঁচাতে ৬০ হাজার কোটি টাকা দেওয়ার বিরোধিতা শ্রমিক নেতাদের রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র‌্যালি ও আলোচনা সভা কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

শিরোমণি বিএনপি নেতা ও ব্যবসায়ী রাজু গাজীর উপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম

খুলনার খানজাহান আলী থানায় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজু গাজীর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জোরালো প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে খানজাহান আলী থানাধীন চিংড়িখালী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ রাজু (৩৫)—যিনি শিরোমণী উত্তরপাড়া নিবাসী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর পুত্র এবং ১ নম্বর আটরা-গিলাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক—তাঁর নিজস্ব ‘রহিম ট্রেডার্স’ রড-সিমেন্টের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথায় হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ প্রায় ৭০,০০০ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই নৃশংস হামলার প্রতিবাদে স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে প্রশাসনকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়: “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আসামিদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এর ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।”

জানা গেছে, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

শিরোমণি বিএনপি নেতা ও ব্যবসায়ী রাজু গাজীর উপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম

শিরোমণি বিএনপি নেতা ও ব্যবসায়ী রাজু গাজীর উপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম

আপডেটের সময় : ০৭:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬