ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte! বন্ধ অনলাইন সাইট, বিপাকে হাজারো বিনিয়োগকারী সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র গজনী আওকাসে পাহাড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে বন্দুকের মুখে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার সকালে তারা গজনী পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরি করার সময় একটি টিলায় উঠে পড়ে। এ সময় একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষার্থীসহ আমরা আজ (শুক্রবার) সকালে বিনোদন কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে বেড়াতে যাই। এ সময় আমাদের ৮ জনের একটি দল কেন্দ্রে আরোহণ করলে বেশ কয়েকজন দুষ্কৃতিকারীর সঙ্গে সংঘর্ষ হয়। দেশীয় তৈরি ধারালো অস্ত্র আমাদের বেঁধে রাখে, পরে তারা আমাদের মোবাইল ফোন, টাকার ব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যায় এবং আমরা স্থানীয়দের সহায়তায় আমাদের অন্যান্য দলের সাথে মিলিত হয়।

এ প্রসঙ্গে অবকাশ পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ক্লেমেন রাখসাম বলেন, আমরা ওই পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড়-জঙ্গলে যেতে নিষেধ করেছিলাম। তারপরও ছিনতাইয়ের পর আমি পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।”

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, অপহরণের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি।কিন্তু অপরাধীরা চলে গেছে দুর্গম পাহাড়ে। তবে বিনোদন কেন্দ্রে আমাদের বাহিনী রয়েছে। অপহরণের শিকার পর্যটকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর তদন্তে জানতে পারি অবকাশকালীন এলাকার বাইরে পাহাড়ে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা সেখানে যেতে নিষেধ করলেও তারা সেখানে যান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও ও ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক

আপডেটের সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬