ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte! বন্ধ অনলাইন সাইট, বিপাকে হাজারো বিনিয়োগকারী সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে বিকাশকে কেন জরিমানা করা হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি ভুয়া এমএফএস অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি অ্যাকাউন্টের গ্রাহকের বয়স ১০০-১৫০ বছর দেখানো হয়েছে। এ ছাড়া অনেক অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এক কর্মকর্তা বলেন, ‘এরপরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন।’ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪ এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিএফআইইউর এসব নির্দেশিকা ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), এমএফএস প্রতিষ্ঠানসহ সব ধরনের পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট সার্কুলার বা আইনে জরিমানার বিধান থাকতে হয়।

তিনি বলেন, নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই এ ধরনের জরিমানা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নে বাধা দেওয়ার মতো বৃহত্তর কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই।

আরিফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো জরিমানা করা হয়নি। ব্যাখ্যা চাওয়া প্রাথমিক উদ্যোগ। জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্য বেড়েছে। এসব কার্যক্রমের অধিকাংশই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম ডেইলি স্টারকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, যথাযথ গ্রাহক পরিচিতি যাচাই (সিডিডি) প্রক্রিয়া অনুসরণ করে ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসির মাধ্যমে বিকাশের সব অ্যাকাউন্ট খোলা হয়। এ ছাড়া নির্বাচন কমিশনের (ইসি) ডেটাবেসে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়।

তিনি বলেন, ই-কেওয়াইসির ক্ষেত্রে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে এনআইডিতে থাকা তথ্য হুবহু সংগ্রহ করা হয়। পাশাপাশি ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হয়। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ শুধু গ্রাহকেরই আছে।

শামসুদ্দিন হায়দার বলেন, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশের ক্ষেত্রে সংশ্লিষ্ট এনআইডিতে জন্ম তারিখের ভুলের কারণে এমনটি হয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের ইসির ডেটাবেসে জন্ম তারিখ সংশোধন করে বিকাশকে জানাতে বলা হয়েছে, যাতে তাদের কেওয়াইসি তথ্য হালনাগাদ করা যায়।

তিনি আরও বলেন, কাগজভিত্তিক কেওয়াইসির কিছু ফরমের তথ্য হাতে এন্ট্রি করার সময় ভুল করে জন্ম সাল লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আলোচিত সব অ্যাকাউন্ট বর্ধিত গ্রাহক যাচাই (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৮ কোটি। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ অ্যাকাউন্ট সক্রিয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক

আপডেটের সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬