ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte! বন্ধ অনলাইন সাইট, বিপাকে হাজারো বিনিয়োগকারী সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা

পাহাড়ের গাছপালা, বন আর প্রকৃতির সঙ্গে লড়াই করেই চলে তাঁদের জীবন। জীবিকার তাগিদে ভোর হলেই ছুটে যান বনের গভীরে। কেউ ওঠেন উঁচু গাছে, কেউ ঘুরে বেড়ান পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

তাঁদের লক্ষ্য একটাই-লাল পিঁপড়ার ডিম সংগ্রহ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গ্রামগুলোতে পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৩০০ মানুষ। বছরের তিন থেকে চার মাসের এই মৌসুমি পেশাই অনেক পরিবারের আয়ের অন্যতম ভরসা।

গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন গাছে বাসা বাঁধে একধরনের বড় লাল পিঁপড়া। ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা নিজেদের লালা দিয়ে জোড়া লাগিয়ে বিশেষ ধরনের বাসা তৈরি করে পিঁপড়াগুলো। পাতার তৈরি সেই বাসার ভেতরেই থাকে তাদের ডিম।

বছরের নির্দিষ্ট সময়ে এসব ডিম সংগ্রহকে কেন্দ্র করে কর্মচঞ্চল হয়ে ওঠে সীমান্তবর্তী পাহাড়ি জনপদ। সকাল থেকে দুপুর পর্যন্ত সংগ্রহকারীরা বনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডিম সংগ্রহ করেন। এরপর বিকেলের দিকে বসে কেনাবেচার হাট।

উপজেলার সমশ্চূড়া, রামচন্দ্রকুড়া, বাকাকুড়া ও গজনীসহ পাহাড়সংলগ্ন বিভিন্ন গ্রামের নারী-পুরুষ এ কাজে যুক্ত রয়েছেন।

সংগ্রহকারীরা জানান, লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। স্থানীয় বাজারে প্রতি কেজি ডিম বিক্রি হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। পরে এসব ডিম কার্টনে ভরে পাঠানো হয় পাইকারদের কাছে।

পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বেশ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও ব্যবহার করা হয় পিঁপড়ার ডিম। স্থানীয় পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে প্যাকেটজাত করে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন বড় শহরে পাঠিয়ে দেন।

দীর্ঘদিন ধরে ডিম সংগ্রহের সঙ্গে যুক্ত অনন্ত সাহা বলেন, ‘আগে পাহাড়ে প্রচুর ডিম পাওয়া যেত। এখন গাছপালা কমে যাওয়ায় পিঁপড়ার বাসাও কমে গেছে। তবু আয়-রুজির আশায় প্রতিদিন ভোর থেকে ডিম খুঁজে বেড়াই।’

কাজটির কষ্টের কথা জানিয়ে সংগ্রহকারী মহা কোচ বলেন, ‘পিঁপড়ার কামড়ে ম্যালা কষ্ট হয়। কিন্তু আয় আর সংসারের কথা ভেবে সহ্য করা লাগে। এখন এ কষ্ট সইয়া গেছে।’

স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন (৪২) বলেন, ‘আমরা স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান থাকে সবচেয়ে বেশি। তখন বিক্রিও ভালো হয়।’

তবে এই মৌসুমি জীবিকা মোটেও ঝুঁকিমুক্ত নয়। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড়ের পাশাপাশি বনের মধ্যে হাতি, সাপ ও মৌমাছির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। কখনো কখনো উঁচু গাছে ওঠাও হয়ে ওঠে বড় ঝুঁকির কারণ। তারপরও জীবিকার তাগিদে এসব প্রতিকূলতা উপেক্ষা করেই কাজ করে যাচ্ছেন সংগ্রহকারীরা।

প্রকৃতিনির্ভর এই ব্যতিক্রমী পেশার সঙ্গে জড়িয়ে আছে গারো পাহাড়ের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৩০০ মানুষের জীবন-জীবিকা। বছরের কয়েকটি মাস পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রির আয় দিয়েই চলে তাঁদের সংসার। পাহাড়ের দুর্গম পরিবেশে কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেকের কাছেই লাল পিঁপড়ার ডিম এখন শুধু প্রকৃতির একটি উপাদান নয়, বরং বেঁচে থাকার অন্যতম অবলম্বন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা

আপডেটের সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬