ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের নিয়ে চীনে আন্তর্জাতিক যুব সংলাপ অনুষ্ঠিত সাহসিকতা ও কর্মদক্ষতার বিশেষ ভুমিকার জন্য পিপিএম পদক পেলেন এসআই আশরাফুল ইসলাম ডুমুরিয়ার দুই খাল সরকারীভাবে উদ্ধার ও খনন তালিকা থেকে ‘বাদ’ দেয়ায় স্থানীয়দের প্রতিবাদ-মানববন্ধন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নান্দাইলে ২০ নারীর নতুন পথচলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু জীবনের ঘূর্ণিপাকে নীলফামারীর বাফলা বিলের মাঝি বেলালের লড়াকু জীবন নীলফামারীর মির্জাগঞ্জে এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবীতে রেল অবরোধ ৫ঘন্টা পরে প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে চামড়া-জুতা প্রদর্শনী থেকে সুপার সেল কার বাজার, আইসিসিবিতে জমজমাট পরিবেশ

সাহসিকতা ও কর্মদক্ষতার বিশেষ ভুমিকার জন্য পিপিএম পদক পেলেন এসআই আশরাফুল ইসলাম

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত আসামি গ্রেফতারের মাধ্যমে পেশাগত দক্ষতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত হয়েছেন খুলনার লবনচোরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল ইসলাম। ২৬ সেপ্টেম্বর ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ সালাউদ্দিন আহমেদ তাঁকে আনুষ্ঠানিকভাবে পিপিএম ব্যাচ পরিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার রূপসা থানায় কর্মরত থাকা অবস্থায় একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ দমন, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন এসআই আশরাফুল। তাঁর এই ধারাবাহিক কর্মদক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করে।
পদক গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম পিপিএম (বার) বলেন, “এ সম্মান শুধু আমার একার নয়, এটি রূপসাসহ খুলনাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষের। আমি এই অর্জন লবনচোরা ও রূপসাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। এই স্বীকৃতি ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আমাকে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
একই সাথে এই অর্জনের পেছনে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি খুলনা জেলা পুলিশ সুপার এবং রূপসা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

সাহসিকতা ও কর্মদক্ষতার বিশেষ ভুমিকার জন্য পিপিএম পদক পেলেন এসআই আশরাফুল ইসলাম

আপডেটের সময় : ০৫:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬