ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র‌্যালি ও আলোচনা সভা কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বড়দিয়া বাজার রক্ষায় কার্যক্রম শুরু পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে তারা কোথায় : বিএনপি নেতা সোমনাথ দে সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত-৩

কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৬ হাজার মিটার দৈর্ঘ্যের ৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনা ও উপস্থিতিতে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস উপস্থিত ছিলেন।

অভিযান শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের বংশবিস্তার নিশ্চিত করা এবং নদীর মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ রক্ষায় নিয়মিত নজরদারি ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্যসম্পদের সুরক্ষা এবং ইলিশের প্রজনন মৌসুমে নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেটের সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬