ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র‌্যালি ও আলোচনা সভা কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বড়দিয়া বাজার রক্ষায় কার্যক্রম শুরু পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে তারা কোথায় : বিএনপি নেতা সোমনাথ দে সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত-৩

কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

নড়াইলের কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কালিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান, সংগৃহীত তথ্য যাচাই এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। দেশব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংকলন এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। প্রেস কনফারেন্সে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

আপডেটের সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬