সেরা প্রযুুিক্ত নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে খুলনায় মেসার্স রহমানিয় কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের ফিল্ড ফোর্সদেরকে নিয়ে আলোচনাসভা র্যালী ও অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় খালিশপুর চিত্রালী বাজার নগদের ডিস্ট্রিবিউশন হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আলোচনা সভা শেষে সাধারণ গ্রাহকদের সেরা প্রযুক্তি নতুন নগদ অ্যাপ-লঞ্চিং সম্পর্কে অবগত করার জন্য চিত্রালী বাজার গোলচত্বর থেকে র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিবাটি ষ্ট্যান্ডে এসে শেষ হয়। গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার অভিজ্ঞতাকে আরও সহজ, আধুনিক ও নির্বিঘœ করতে নতুন ডিজাইনে চালু হয়েছে নগদ ও নগদ ইসলামিক অ্যাপ। উন্নত ইন্টারফেস, সহজ নেভিগেশন, দ্রæততর লেনদেন এবং নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক সেবায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে নগদ।
নতুন অ্যাপে রয়েছে ব্যক্তিগতকৃত মোবাইল রিচার্জ অফার, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে টাকা পাঠানো ও গ্রহণ এবং বাংলা কিউআর -এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের সুবিধা। পাশাপাশি, পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি যাকাত প্রদান, উন্নত অ্যাড মানি ও বিল পে সুবিধাসহ বিভিন্ন সেবা আরও সহজ করা হয়েছে।
নগদের এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য, কার্যকর ও গ্রাহকবান্ধব করার অঙ্গীকারের প্রতিফলন। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে নতুন এই অ্যাপ গ্রাহকদের জন্য আরও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএসএম মোঃ রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, ট্যারিটরি ম্যানেজার ওয়াসী রেজা খান, ডিস্ট্রিবিউটর তৌফিকুর রহমান এবং ডিস্ট্রিবিউশন ম্যানেজার মিজানুর রহমান।
সংবাদের শিরোনাম :
খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র্যালি ও আলোচনা সভা
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০৮:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ৫ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















