ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ খুলনায় নতুন নগদ অ্যাপ-লঞ্চিং উপলক্ষে রহমানিয়া কমিউনিকেশন ডিস্ট্রিবিউশন হাউজের র‌্যালি ও আলোচনা সভা কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বড়দিয়া বাজার রক্ষায় কার্যক্রম শুরু পুঠিয়ায় দুর্যোগ মোকাবিলায় মহড়া ও র‍্যালি কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের বেহেশতের কথা বলে যারা ভোট নিয়েছে তারা কোথায় : বিএনপি নেতা সোমনাথ দে সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত-৩

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার ভাগা রেলস্টেশন চালুর গণদাবীতে প্রতিবাদী মানববন্ধন করা হয়। রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সাধারণ মানুষ ও ব্যাবসায়ীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তাগণ বলেন, বিগত সরকারের আমলে রাষ্ট্রে কোটি কোটি টাকা খরচ করে ভাগা বাজার সংলগ্ন এলাকায় রেলস্টেশন নির্মাণ করা হয়। স্টেশনটি পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা হয়েছে। ট্রেন ও চলছে কিন্তু ট্রেন থামছে না। এতে রামপাল উপজেলার ব্যাবসায়ী থেকে সব শ্রেনির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত এক বছরের অধিক সময় ধরে যশোর টু মোংলা একমুখি একটি ট্রেন চালু হলেও পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। ট্রেন চালুর দাবিতে ইতিমধ্যে রেল মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর আবেদন করা হলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগের টনক নড়েনি। নেতৃবৃন্দ হুসিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেল স্টেশন চালু করা না হলে শান্তিপূর্ণভাবে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। প্রতিবাদী জনতাকে ওই সময় মোংলাগামী ট্রেন থামিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির প্রমুখ।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

আপডেটের সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬