দৈনিক খুলনাঞ্চল গৌরবের ১১ বছর পেরিয়ে একযুগ পা রাখলো । নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পত্রিকাটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে খুলনা নগরীর তারেকপুকুর পাড়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী জনসচেতনতা তৈরির পাশাপাশি বঞ্চিত মানুষের অধিকার আদায়ে দৈনিক খুলনাঞ্চলকে আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকা ও সম্পাদক মিজানুর রহমান মিল্টনকে শুভেচ্ছা জানান।
২০১৫ সালের ১৩ নভেম্বর ‘মুক্ত প্রকাশ-মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে দৈনিক খুলনাঞ্চল। ১১ বছরের পথচলা শেষে ১২তম বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে পত্রিকাটির প্রত্যাশা—সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের সাংবাদিকতায় আরও এগিয়ে যাওয়া।
মধুমতি প্রতিবেদক : 



















