ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte! বন্ধ অনলাইন সাইট, বিপাকে হাজারো বিনিয়োগকারী সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন

খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য রক্ষা, শীতের আমেজ উপভোগ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’-এর উদ্যোগে আয়োজিত এই জমজমাট টুর্নামেন্টটি ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত বারোটা নাগাদ উৎসবমুখর পরিবেশে শেষ হয়। গিলাতলা (বড় বাড়ী) বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি শক্তিশালী ও দুর্ধর্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুরন্ত পানিগাতি ৩-১ গোলে ঘোষগাতি হায়না দলকে পরাজিত করে শুভসূচনা করে। দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। ফাইনালে লাখোহাটি একাদশ ৪-১ গোলের ব্যবধানে শিরোমণি নাফিজা একাদশ কে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা (চ্যাম্পিয়ন) অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ গোলাম কিবরিয়া মিন্টু। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও গিলাতলার কৃতি সন্তান শেখ হারুন-অর-রশিদ এবং গিলাতলা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাঃ গোলাম মোস্তফা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেখ জুলফিকার আলী, গাজী সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমিন, গাজী আমজাদ হোসেন ও গাজী মুস্তাক আহমেদ প্রমুখ।

উৎসবমুখর এই হা-ডু-ডু খেলাটি দক্ষতার সাথে পরিচালনা করেন রেফারি গাজী ফখরুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান রাকিবুল হাসান রিয়াদ, মো. নয়ন শেখ এবং মো. হৃদয় শেখ।

গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শীতের আমেজে এমন ঐতিহ্যবাহী আয়োজন স্থানীয় যুবসমাজ ও দর্শকদের মাঝে এক আনন্দের জোয়ার বইয়ে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন

আপডেটের সময় : ১২:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬