ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহই তিনশতাধিক মানুষের জীবিকা শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte! বন্ধ অনলাইন সাইট, বিপাকে হাজারো বিনিয়োগকারী সাত হাজারের বেশি ভুয়া একাউন্ট বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক শেরপুরের গারো পাহাড়ে ছিনতাইয়ের শিকার ৮ শিক্ষার্থী-পর্যটক ফুলতলার গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টে লাখোহাটি একাদশ চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গত ০৯/১১/২০২৬ খ্রি. তারিখ বিকেল ৫:০০ ঘটিকায় রংপুর জেলার কোতোয়ালি থানাধীন শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মো. মাহফুজ আলী (৩১), পিতা-মো. ইউসুফ আলী, সাং-মাহতাবপুর, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর এবং ২। মো. আব্দুল আলিম (৩০), পিতা-আজিজুল ইসলাম, সাং-কাটাবাড়ি, থানা-কোতোয়ালি, জেলা-রংপুর।

তদন্তে জানা যায়, অনলাইন প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান Withlocals-এর ওয়েবসাইট ক্লোন করে ওই প্রতিষ্ঠানের নামে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়। পরবর্তীতে তাঁর বিশ্বাস অর্জনের কৌশল হিসেবে প্রথমে ৯০০ টাকা এবং বিভিন্ন সময়ে সর্বমোট ৩৪,০০০ টাকা প্রদান করে। এভাবে বিশ্বাস অর্জনের পর ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাঁকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করে। প্রতারক চক্রের প্রস্তাবে সাড়া দিয়ে বাদী সর্বমোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হন। এ ঘটনায় তিনি পল্টন থানায় মামলা (পল্টন থানার মামলা নং-০২, তারিখ-০১/১১/২০২৫ খ্রি., ধারা-৩৪/১০৯/৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন।

মামলার তদন্তকালে মাহফুজ আলী ওয়ার্ক নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পাওয়া যায়, যার সদস্য সংখ্যা ছয়জন। গ্রেফতারকৃত মাহফুজ আলী ওই গ্রুপের অ্যাডমিন এবং আব্দুল আলিম গ্রুপের অন্যতম সদস্য। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রুপটির সদস্যরা দেশব্যাপী অনলাইন প্রতারণার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুত করত এবং কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, তা প্রাথমিকভাবে নির্ধারণ করত। তদন্তে প্রাপ্ত তথ্য ও মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিতে একই এলাকা থেকে গ্রুপের অপর সদস্য আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এ মামলায় ইতিপূর্বে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, পূর্বে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা বিজ্ঞ আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রযেছে। এ ঘটনায় জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

আপডেটের সময় : ১২:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬