ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভাগীয় প্রস্তুতি সভা খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত পুঠিয়ায় দুই দশকের বেশি সময় ধরে বেহাল পড়ে থাকা সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন পুঠিয়ায় প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন কেসিসিতে “ক্ষুদ্র পরিসরের পিপিপি-এর বাজার সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়ন” বিষয়ক সমীক্ষার সূচনা সভা  সাংবাদিক বাবুল আকতারের মাতার ৯ম মৃত্যু বার্ষিকী বৃহসপতিবার জ্বালানি সংকটের সঙ্গে উচ্চ সুদের বোঝা, শিল্পে বিনিয়োগে ভাটা কালিগঞ্জের রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন খুলনায় দুর্বৃত্তর গুলিতে কাযর্ক্রম নিষিদ্ধ ওয়ামী লীগ নেতা নিহত : একই দিনে আরও চারস্থানে গুলি

খুলনায় দুর্বৃত্তর গুলিতে কাযর্ক্রম নিষিদ্ধ ওয়ামী লীগ নেতা নিহত : একই দিনে আরও চারস্থানে গুলি

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তর গুলিতে শেখ আব্দুল হালিম নামে কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টায় দিকে দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেটের পূর্ব পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে শেখ আব্দুল হালিম তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রোকেয়া তেলের মিলের দিক থেকে ঋষি পাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে আসা দূর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি গুলি তাঁর বুকে লাগলে হালিম রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষনা করেন। হালিমের মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে একজন আহত হয়েছে ।
নিহত শেখ আব্দুল হালিম উত্তর দেয়ানা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোহাম্মদ আলী। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মোরাদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
এদিকে মঙ্গলবার খুলনা মহানগরীর পৃথক চার স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নগরীর বেলায়েত হোসেন সড়ক, মোহাম্মদিয়া এলাকা, আড়ংঘাটার শলুয়া এলাকা এবং সোনাডাঙ্গা থানার একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

 উপকূলীয় অঞ্চলের পরিবেশ, নারীর স্বাস্থ্যঝুঁকি, সুপেয় পানি ও স্থায়ী বেড়িবাঁধ নিমার্ণে অধিক বরাদ্দ দেয়ার দাবী জনউদ্যোগের

খুলনায় দুর্বৃত্তর গুলিতে কাযর্ক্রম নিষিদ্ধ ওয়ামী লীগ নেতা নিহত : একই দিনে আরও চারস্থানে গুলি

আপডেটের সময় : ০৭:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬