“ক্ষুদ্র পরিসরের পিপিপি-এর বাজার সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়ন” বিষয়ক সমীক্ষার সূচনা সভা বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘‘বাংলাদেশ নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (এসইউডব্লিউসি)’’ প্রকল্পের আওতায় এসএনভি এ সমীক্ষার আয়োজন করছে এবং সমীক্ষাটি পরিচালনা করছে ভিএফএম অ্যাডভাইজরি সার্ভিসেস। সমীক্ষার সব ব্যয় বহন করছে এসএনভি।
সভায় জানানো হয়, নগর সেবায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হলে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশে পিপিপি’র আইনি কাঠামো এবং ছোট প্রকল্পের জন্য দ্রুত অনুমোদনের ব্যবস্থাপনা আগে থেকেই আছে। তবে বেসরকারি বিনিয়োগকারীরা গ্রহণ করতে পারেন, এমন সুনির্দিষ্ট প্রকল্পের ঘাটতি রয়েছে। পরিচালিত সমীক্ষার মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য পানি ও কঠিন বর্জ্য খাতে ক্ষুদ্র পরিসরের সম্ভাব্য পিপিপি প্রকল্প চিহ্নিত করা হবে। সেগুলি যাচাই-বাছাই করে বিনিয়োগ উপযোগী কনসেপ্ট নোট আকারে প্রস্তুত করা হবে, যা সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের জন্য প্রযোজ্য এবং দ্রুত একধাপীয় অনুমোদন প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে।
এছাড়া সভায় সমীক্ষার পাঁচটি ধাপ তুলে ধরা হয়। সেবার চাহিদা, সরবরাহ ও ঘাটতি নিরূপণ; ঘাটতি থেকে সম্ভাব্য প্রকল্প চিহ্নিতকরণ; বেসরকারি অপারেটর ও অর্থায়নকারীদের আগ্রহ যাচাই; সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার নির্ধারণ এবং শেষে কনসেপ্ট নোট প্রণয়ন। সমীক্ষা কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশনের কাছ থেকে বিদ্যমান প্রতিবেদন, সেবা-সংক্রান্ত তথ্য ও বাজেট, মাঠ পরিদর্শনে সহায়তা, ভূমি ও আইনি বিষয়ক প্রাথমিক তথ্য এবং একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
উল্লেখ্য, ‘‘বাংলাদেশ নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর’’ প্রকল্পটি খুলনাসহ ৫টি সিটি কর্পোরেশন ও ৮টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগর পরিসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই এ প্রকল্পের মূল ল্য। ুদ্র পরিসরের এই পিপিপি সমীক্ষা আটটি শহরে পরিচালিত হচ্ছে, খুলনা তার মধ্যে একটি।
সভায় কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, কেডিএ’র প্লানিং অফিসার মো: তানভির আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এসএনভি’র কাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী এবং প্রতিষ্ঠানের পে সমীার উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও খুলনা শহরের প্রাথমিক চিত্র উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার মোহাম্মদ হাসান হায়দার।
সংবাদের শিরোনাম :
কেসিসিতে “ক্ষুদ্র পরিসরের পিপিপি-এর বাজার সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প তালিকা উন্নয়ন” বিষয়ক সমীক্ষার সূচনা সভা
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ১১:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- ২ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















