ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ, সরকারের ব্যর্থতার অভিযোগ পুঠিয়ায় বিড়ালদহ কলেজে পরিদর্শণে শ্রেণি কক্ষে ছাত্রী মাত্র একজন, শিক্ষামন্ত্রীর চরম অসন্তোষ বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার বরিশালে ইউপি চেয়ারম্যান এইচএম জাহিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর ই-কমার্সে নজরদারি বাড়াল এনবিআর, তালিকায় ২৭ হাজার প্রতিষ্ঠান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় শিশুদের জন্য মানবিক আয়োজন

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর

রামপাল বিদ্যুৎকেন্দ্রের অপারেশন ইঞ্জিনিয়ার শুভংকর মণ্ডল সড়ক দূর্ঘটনায় নিহত সার্বজনীন সুরক্ষা বীমা পলিসির (এসএসবি) দাবি নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা সাধারণ বীমা কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার পিতার দূর্গাপদ মন্ডলের হাতে এ বীমা দাবির নিষ্পত্তির চেক হস্তান্তর করেন সাধারণ বীমা করপোরেশনের ডিজিএম নাজিম উদ্দিন। এ সময় খুলনা সাধারণ বীমা কর্পোরেশনের বীমা দাবী বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কর, ডেপুটি ম্যানেজার এস.এম শাহরিয়ার হাসান, ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, বাগেরহাট শাখা অফিসের ইনচার্জ বিপ্লব কান্তি মণ্ডল, অফিসার অভিজিৎ রায় চৌধুরী, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত শুভংকর মন্ডল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দূর্গাপদ মণ্ডলের ছেলে। গত ১৫ সেপ্টেম্বর গ্রামের বাড়ী থেকে সাতক্ষীরার শ্যামনগরে যাওয়ার পথে বংশীপুর পেট্রোল পাম্পের সামনে বিআরটিসি বাসের সাথে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন। নিহত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে সাধারণ বীমা করপোরেশনের এসএসবি পলিসির আওতায় বীমার দাবীর আবেদন করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে সকল নিয়মকানুন অনুসরণ করে বৃহস্পতিবার শুভাংকরের বাবা দূর্গাপদ মণ্ডলের কাছে দুই লাখ টাকার চেক প্রদান করা হয়।  বীমা দাবী বিভাগের প্রধান সহকারী জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কর জানান, সাধারণ বীমা করপোরেশনের উদ্যোগে দেশের প্রান্তিক মানুষের জন্য সরকার ২০২০সালে সার্বজনীন সুরক্ষা বীমা পলিসি চালু করে। এ পলিসির আওতায় একজন চাকুরীজীবী, শ্রমিক,কৃষক, ছাত্র, খেটে খাওয়া মানুষ বছরে মাত্র ১১৫টাকা জমা দিয়ে এ পলিসি গ্রহন করতে পারে। সরকারের এ পলিসি একটি অলাভজনক পলিসি হলেও জনগনের কল্যানে এ প্রকল্প চালু রাখা হয়েছে। গত ৫বছওে এ পলিসির আওতায় বেশ কয়েকজন মানুষের পরিবারকে আর্থিক সহায়তা করা সম্ভব হয়েছে। যেকোন মানুষ এই বীমা পলিসি গ্রহন করতে পারেন যেন দূর্ঘটনায় পতিত অহসায় পরিবারকে সহায়তা করা যায়। ##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর

আপডেটের সময় : ০৯:৩৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬