ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ আনন্দ-উল্লাসে মহদীপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পুঠিয়ায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ, সরকারের ব্যর্থতার অভিযোগ পুঠিয়ায় বিড়ালদহ কলেজে পরিদর্শণে শ্রেণি কক্ষে ছাত্রী মাত্র একজন, শিক্ষামন্ত্রীর চরম অসন্তোষ বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার বরিশালে ইউপি চেয়ারম্যান এইচএম জাহিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী শুভংকর মণ্ডলের মৃত্যুতে বীমা দাবির ২লাখ টাকার চেক হস্তান্তর ই-কমার্সে নজরদারি বাড়াল এনবিআর, তালিকায় ২৭ হাজার প্রতিষ্ঠান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় শিশুদের জন্য মানবিক আয়োজন
বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরী বাক্ষা ও অস্ত্রোপচারের উদ্যোগে ব্যাপক সাড়া

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার

  • স্টাফ রিপোটার
  • আপডেটের সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

oplus_0

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে বাগেরহাটে রোগীদের উপচে পড়া ভিড় জমেছে। দিনব্যাপী চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এমনকি ক্যাম্প শেষে রাতেও অস্ত্রোপচারের ব্যবস্থা করে ব্যতিক্রমী মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন। সংগঠনটির অভিষেক উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীর অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য অসহায়, দুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আঃ বাতেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুল সালেহীন, জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম এবং বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।

এ ছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু ও বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোছা. ফারহানা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। বিশেষ করে যেসব রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তাঁদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাতেও অস্ত্রোপচার করা হয়।

আয়োজকদের এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতা রোগী ও তাঁদের স্বজনরা। তাঁদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না, তাঁদের জন্য এ আয়োজন ছিল বড় ধরনের সহায়তা।

চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরী বাক্ষা ও অস্ত্রোপচারের উদ্যোগে ব্যাপক সাড়া

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল, পরীক্ষা শেষে রাতেও অস্ত্রোপচার

আপডেটের সময় : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬