ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার সম্পদ, সুনাম ও মানবিকতা—উসমান (রা.)-এর ব্যবসার অনন্য পাঠ আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স গড়ার গল্প শোনালেন সায়েম সোবহান আনভীর বিনা প্রবেশমূল্যে বক্সিং উপভোগের সুযোগ, আইসিসিবিতে ‘জুলকান বিটডাউন ৩’ এবিজি মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা দেবে বসুন্ধরা খুলনা প্রেসক্লাবের সভাপতি পদ থেকে মোস্তফা সরোয়ারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নতুন পরিচয় এবিজি স্পোর্টস সিটি ইলমের সঙ্গে যে ১০ গুণ থাকা অপরিহার্য ২০২৭ থেকে প্রতিদিন দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রজন্মকে ভাবতে হবে: ডা. জুবাইদা

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) যোগানিয়া নলামারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলী আহমেদ আমোদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে সচিন্দ্রনাথ সরকার ১৯৫ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ ১৭২ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিপচোন মোল্যা ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাজী বরকত উল্লাহ, কোষাধ্যক্ষ পদে জি. এম. হাসান এবং প্রচার সম্পাদক পদে আহম্মাদ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সহ সভাপতি বিশ্বাস নওশের আলী, সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন (সবো), নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সারাফত হোসেন (ঝুনু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

নবনির্বাচিত কমিটির কাছে বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টগন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

আপডেটের সময় : ০৩:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬