সংবাদের শিরোনাম :
খুবিসাস শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের
মোংলায় কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাগেরহাটের মোংলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার
দেশের ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মোহনগঞ্জের মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের ফুলেল শুভেচ্ছা
একটি সাইকেল, বুকভরা স্বপ্ন আর প্রিয় মাতৃভূমিকে নতুন করে জানার অদম্য আকাঙ্ক্ষা এই তিনকে সঙ্গী করে পথ চলেছেন নেত্রকোনার মোহনগঞ্জের তরুণ আশরাফুল
বিশ্ব নবী কেবল মুসলিমদের নন সমগ্র সৃষ্টির মানবতার বার্তাবাহক : কেডিএ চেয়ারম্যান এ্যাড. মনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, আজকের এই দিনটি সমগ্র মানবজাতির ইতিহাসে এক চিরভাস্বর ও অনন্য
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির আহবায়ক কমিটি গঠন
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতি রেজিঃ নং-৯৩৬ এর বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেল সারে ৫ টায়
খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত
খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের
পুঠিয়ায় সরকারি বরাদ্ধের সার বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারদের দাবি নিয়ম মেনেই সার বিতরণ হচ্ছে
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নে সরকারি বরাদ্দ অনুযায়ী সার সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায়
বাগেরহাটে পুলিশের সাঁড়াশি অভিযান
বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও ৫৫টি ছুরিসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে পৃথক অভিযানে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । দুটি অভিযানে মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি জানান, বাগেরহাট সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে নাগেরবাজারসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এলাকার বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশির পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কয়েকটি বসতঘরে তল্লাশি চালানো হয়। অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫টি ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, চার লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহারের অভিযোগে ৫৫টি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজারের পলি (৪৫)। এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় থেকে ৯০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)। পুলিশের জানায়, উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য এক হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। #
ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ
বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ
বালিয়াকান্দিতে স্বামীর যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক মামলায় এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন


















